সম্মানিত মিরাজ শরীফ উনার ইবরত নছীহত…..
হালালকে হারাম আর হারামকে হালালকারীদের প্রতি সতর্কবানী,
হুযুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ শরীফ উনার মধ্যে প্রথম আসমানে গিয়ে আল্লাহপাক উনার মুবারক নির্দেশে অনেকগুলো বিষয় পরিদর্শন করেন,পরবর্তীতে তিনি পরিদর্শনকৃত বিষয়গুলি উম্মাহকে নছীহত সরুপ বর্ননা করেন,হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুদুর গিয়ে দেখতে পেলেন একটা খাঞ্চা রাখা আছে তাতে উত্তম সুগ্রানময় ভাজা গোশত রয়েছে।আরেকদিকে রয়েছে অন্য একটি খাঞ্চা তাতে আছে পচা ভাজা দুর্গন্ধযুক্ত গোশত এমন কতগুলো লোকদের দেখলেন তারা উত্তম ভাজা গোশতের কাছে না গিয়ে ওই পচা দুর্গন্ধময় গোশত খাচ্ছে।সৃস্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় জানা থাকা সত্বেও তিনি উম্মতদের নছীহত করার লক্ষে হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে বললেন এই লোকগুলো কারা?জিবরীল আলাইহিস সালাম বললেন এরা হলো আপনার উম্মতের ওই সব লোক যারা হালালকে হারাম আর হারামকে হালাল করতো এবং হারামের প্রতি আগ্রহ প্রকাশ করতো।
মুলত যারা শরীয়ত উনার হালাল বিষয় সমুহ হারাম আর হারাম বিষয়কে হালাল করে দিচ্ছে যুগের দোহাই দিয়ে তারাই এই পচা দুর্গন্ধময় গোশত খাচ্ছে।নাউযুবিল্লাহ

No comments:
Post a Comment