‘শবে বরাত’ ফারসী ভাষায় ব্যবহার হয় যার বাংলায় অর্থ হচ্ছে ভাগ্যরজনী বা মুক্তির রাত। আরবীতে শবে বরাতের বহু নাম রয়েছে যা বিশ্ববিখ্যাত হাদীছ শরীফ-এর কিতাবে এবং সর্বজনমান্য তাফসীর ও ফিক্বাহর কিতাবসমূহে উল্লেখ হয়েছে। যেমন-
কুরআন শরীফ, হাদীছ শরীফ, তাফসীর ও ফিক্বাহর কিতাবে বর্ণিত ‘শবে বরাত’-এর অন্যান্য নামসমূহ----
(১) ﺍﻟﻠﻴﻠﺔ ﺍﻟﻤﺒﺎﺭﻛﺔ (আল্লাইলাতুল মুবারকাতু) বরকতময় রজনী।
(২) ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺼﻒ ﻣﻦ ﺷﻌﺒﺎﻥ (লাইলাতুন্ নিছফি মিন শা’বানা) অর্ধ শা’বানের রজনী। (৩) ﻟﻴﻠﺔ ﺍﻟﻘﺴﻤﺔ (লাইলাতুল ক্বিস্মাতি) ভাগ্য রজনী।
(৪) ﻟﻴﻠﺔ ﺍﻟﺘﻜﻔﻴﺮ (লাইলাতুত্ তাকফীরি) গুনাহ্খতা ক্ষমা বা কাফ্ফারার রাত্রি।
(৫) ﻟﻴﻠﺔ ﺍﻻﺟﺎﺑﺔ (লাইলাতুল ইজাবাতি) দোয়া কবুলের রাত্রি।
(৬) ﻟﻴﻠﺔ ﺍﻟﺤﻴﺎﺓ (লাইলাতুল হায়াতি) হায়াত বা আয়ু বৃদ্ধির রাত্রি।
(৭) ﻟﻴﻠﺔ ﻋﻴﺪ ﺍﻟﻤﻼﺋﻜﺔ (লাইলাতু ঈদিল্ মালায়িকাতি) ফেরেশতাগণের ঈদের রাত্রি।
(৮) ﻟﻴﻠﺔ ﺍﻟﺒﺮﺍﺀﺓ (লাইলাতুল বারাআতি) মুক্তির রাত্রি বা ভাগ্য বন্টনের রাত।
(৯) ﻟﻴﻠﺔ ﺍﻟﺘﺠﻮﻳﺰ (লাইলাতুত্ তাজবীযি) বিধান সাব্যস্ত করার রাত্রি।
(১০) ﻟﻴﻠﺔ ﺍﻟﻔﻴﺼﻠﺔ (লাইলাতুল ফায়সালাতি) সিদ্ধান্ত নেয়ার রাত্রি।
(১১) ﻟﻴﻠﺔ ﺍﻟﺼﻚ (লাইলাতুছ্ ছক্কি) ক্ষমা স্বীকৃতি দানের রাত্রি।
(১২) ﻟﻴﻠﺔ ﺍﻟﺠﺎﺀﺯﺓ (লাইলাতুল জায়িযাতি) মহা পুরস্কারের রাত্রি।
(১৩) ﻟﻴﻠﺔ ﺍﻟﺮﺟﺤﺎﻥ (লাইলার্তু রুজহানি) পরিপূর্ণ প্রতিদানের রাত্রি।
(১৪) ﻟﻴﻠﺔ ﺍﻟﺘﻌﻈﻴﻢ (লাইলাত্ত্ ুতা’যীমি) সম্মান হাছিলের রাত্রি।
(১৫) ﻟﻴﻠﺔ ﺍﻟﺘﻘﺪﻳﺮ (লাইলাতুত্ তাক্বদীরি) তক্বদীর নির্ধারণের রাত্রি বা ভাগ্য নির্ধারণের রাত।
(১৬) ﻟﻴﻠﺔ ﺍﻟﻐﻔﺮﺍﻥ (লাইলাতুল গুফরানি) ক্ষমাপ্রাপ্তির রাত্রি।
(১৭) ﻟﻴﻠﺔ ﺍﻟﻌﺘﻖ ﻣﻦ ﺍﻟﻨﺎﺭ (লাইলাতুল ইত্ক্বি মিনান্ নীরানি) জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার রাত্রি।
(১৮) ﻟﻴﻠﺔ ﺍﻟﻌﻔﻮ (লাইলাতুল আফবি) অতিশয় ক্ষমা লাভের রাত্রি।
(১৯) ﻟﻴﻠﺔ ﺍﻟﻜﺮﺍﻡ (লাইলাতুল কারামি) অনুগ্রহ হাছিলের রাত্রি।
(২০) ﻟﻴﻠﺔ ﺍﻟﺘﻮﺑﺔ (লাইলাতুত্ তাওবাতি) তওবা কবুলের রাত্রি।
(২১) ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺪﻡ (লাইলাতুন্ নাদামি) কৃত গুনাহ স্মরণে লজ্জিত হওয়ার রাত্রি।
(২২) ﻟﻴﻠﺔ ﺍﻟﺬﻛﺮ (লাইলাতুয্ যিকরি) যিকির-আযকার করার রাত্রি।
(২৩) ﻟﻴﻠﺔ ﺍﻟﺼﻠﻮﺓ (লাইলাতুছ্ ছলাতি) নামায আদায়ের রাত্রি।
(২৪) ﻟﻴﻠﺔ ﺍﻟﺼﺪﻗﺔ (লাইলাতুছ্ ছদাক্বাতি) দানের রাত্রি।
(২৫) ﻟﻴﻠﺔ ﺍﻟﺨﻴﺮﺍﺕ (লাইলাতুল খইরাতি) নেক কাজ সম্পাদনের রাত্রি।
(২৬) ﻟﻴﻠﺔ ﺍﻧﺰﺍﻝ ﺍﻟﺮﺣﻤﺔ (লাইলাতু ইনযালির রহ্মাতি) রহমত নাযিলের রাত্রি।
(২৭) ﻟﻴﻠﺔ ﺻﻠﻮﺓ ﻭﺳﻼﻡ ﻋﻠﻰ ﺳﻴﺪ ﺍﻟﻤﺮﺳﻠﻴﻦ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
(লাইলাতু ছলাতিন ওয়া সালামিন আলা সাইয়্যিদিল মুরসালীনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাইয়্যিদুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার প্রতি ছলাত ও সালাম পাঠের রাত্রি ইত্যাদি। এছাড়াও ‘শবে বরাতের’ আরো অনেক নাম রয়েছে।

No comments:
Post a Comment