Wednesday, May 11, 2016

হযরত আলী কাররমাল্লাহু আলাইহিস সালাম উনার আত্নসংযম

এক জিহাদের ময়দানে মুসলমান বাহিনীর সাথে কাফেরদের প্রচন্ড যুদ্ধ চলছিল।
হযরত আলী কাররামাল্লাহু আলাইহিস সালাম উনি এক কাফেরকে ধরাশায়ী করে তার বুকের উপর চড়ে বসেছেন। হাতে নগ্ন তরবারী। এখনি তার বুকে বসিয়ে দিবেন।
সহসা ধরাশায়ী অমুসলিম সৈনিকটি তার শেষ অস্ত্র চালাতে গিয়ে বুকের ওপর চেপে বসা হযরত কাররামাল্লাহু আলাইহিস সালাম উনার মুখ মুবারকে থুথু নিক্ষেপ করলেন। হযরত আলী কাররামাল্লাহু আলাইহিস সালাম সংগে সংগে তার বুকের উপর থেকে উঠে গেলেন।
তরবারি দূরে নিক্ষেপ করে বললেন, “যাও, তুমি মুক্ত।”
কাফের সৈনিকটি তো হতবাক। সে যে একটি যুদ্ধের ময়দানে রয়েছে একথা ভুলে গেল।
সে জিজ্ঞাসা করলোঃ হে আলী কাররামাল্লাহু আলাইহিস সালাম আপনার কি হয়েছে? আমাকে অমন হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিলেন!
হযরত কাররামাল্লাহু আলাইহিস সালাম বললেনঃ ময়দানে তোমাদের সাথে যে যুদ্ধ চলছিল সেটা চলছিল ইসলামের জন্য । কিন্তু যে মুহুর্তে তুমি আমার মুখে থুথু নিক্ষেপ করলে, তখন তোমার ওপর আমার ব্যক্তিগত আক্রোশ সৃষ্টি হলো।
এই আক্রোশের ফলে এখন তোমাকে হত্যা করা ঠিক হবে না। তাই তোমাকে মুক্ত করে দিলাম।
কাফের লোক টি তৎক্ষণাত বললোঃ “যে ধর্ম মানুষ কে এমন কঠিন মুহুর্তেও আত্মসংযম শিক্ষা দেয় আমিও আজ থেকে এই পবিত্র ধর্মেরই ছায়াতলে থাকতে চাই
এই বলে লোকটি দ্বীন ইসলাম গ্রহণ করলেন।
সুবাহানাল্লাহ।

No comments:

Post a Comment