Tuesday, May 10, 2016

একটি শিক্ষানীয় মূলক ঘটনা

একটি শিক্ষামূলক ঘটনা ।
একদা তিনি কায়রো শহরের যে পথ দিয়ে যাচ্ছিলেন তার পাশে ছিল জনৈক ইহুদীর তেলের মিল । ক্লান্ত শ্রান্ত দেহে তিনি তেলের মিলে কাজ করছিলেন । প্রধান কাজীকে পথ দিয়ে যেতে দেখে সেই ইহুদী এগিয়ে এলেন । তিনি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি কে বললেন “আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে ,
প্রশ্নটি হলোঃ
আপনাদের যিনি হযরত নবী ও রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি সত্যই বলেছেন , এ পৃথিবী মুমিন মুসলমানদের জন্য কারাগার স্বরূপ আর কাফিরদের জন্য জান্নাত স্বরূপ ? ”
ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বললেন – হ্যাঁ তিনি ঠিকই বলেছেন ।
সেই ইহূদী লোকটি তখন বলল : “সেটাই যদি হয় তাহলে আপনি আমাকে বলুন আপনি কোন কারাগারে আছেন এবং আমি কোন জান্নাতে আছি” ।
ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তৎক্ষনাৎ বললেন "আল্লাহ তা'আলা মুমিন, বিশ্বাসীদের জন্য বেহেশতে যে নেয়ামতরাজী , অফুরন্ত সুখ-শান্তি রেখেছেন তার তুলনায় এই পার্থিব জীবন বিষাদময়, কারাগার-স্বরূপ । আর কাফিরদের জন্য যে ভয়াবহ শাস্তি , ভীতি এবং দুর্বিষহ জীবন দোযখে রয়েছে তার তুলনায় এই পৃথিবী তাদের জন্য জান্নাত-স্বরূপ ।
ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি উনার জবাব শ্রবণ করে সাথে সাথে ইহুদি লোকটি বলল “আমি আজই ইসলাম ধর্ম গ্রহণ করব, আমাকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিন”।
সুবাহানাল্লাহ।

No comments:

Post a Comment