Saturday, May 14, 2016

খলীফাতু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ছিলেন অকল্পনীয় দানশীল ও মর্যাদাশালী


হযরত আবু হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। সাইয়্যিদুনা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে কোনো ব্যক্তি আমাদের প্রতি যেকোনো প্রকারের ইহসান করেছেন, আমরা উহার প্রতিদান দিয়েছি, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম উনার প্রতিদানও দিয়েছি। অর্থাৎ উনার ইহসানের বদলাও দেয়া হয়েছে; তবে তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার ব্যাপক খিদমত করার কারণে মহান আল্লাহ পাক তিনি উনাকে বিশেষ প্রতিদান ক্বিয়ামতের দিন প্রদান করবেন। কারো মাল-সম্পদ আমাকে ততখানি উপকৃত করেনি, যতখানি উপকৃত করেছে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মাল। আর আমি যদি (মহান আল্লাহ পাক উনাকে ব্যতীত অন্য কাউকে) খলীল বা অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতাম, তাহলে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে খলীলরূপে গ্রহণ করতাম। জেনে রাখুন: নিশ্চয়ই আপনাদের ছাহিব অর্থাৎ আপনাদের নবী-রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহান আল্লাহ পাক তিনি উনার খলীল অর্থাৎ হাবীব হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ)
এমন একজন মহান ব্যক্তিত্ব ছিদ্দীক্বে আকবর, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম তিনি ২২ জুমাদাল উখরা শরীফ-এ পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। এজন্য আমাদের এই বাংলাদেশসহ সারাবিশ্বের সরকারের উচিত এ দিনটিতে সরকারিভাবে ছুটি ঘোষণা করা। একই কারণে উনার বিশুদ্ধ পবিত্র জীবনী মুবারক সমস্ত প্রতিষ্ঠানের সমস্ত শ্রেণীর বই-পুস্তকে সিলেবাসভুক্ত করা ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত।

No comments:

Post a Comment